শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

তজুমদ্দিনে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন–এমপি শাওন

মোঃ ফরিদ উদ্দিন, ভোলা
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৬৪১ বার

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরে মহামারি করোনার কারণে অসহায় হয়ে পড়া অসহায় ও দুস্থদের জন্য ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সকালে শম্ভুপুর ইউনিয়নের পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুস্থদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, মহামারী করোনায় কর্মহীন হয়ে যারা অসহায় হয়ে পড়েছে, ঈদ উপলক্ষে তাদের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে মানুষটি দেশ ও দেশের মানুষের সকল বিপদাপদে পাশে থাকেন, সে হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এমপি শাওন।

এদিন শম্ভুপুর ইউনিয়নসহ উপজেলার চাঁদপুর ও চাঁচড়া ইউনিয়নের প্রায় ৭হাজার অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ১০ কেজি চাল, ২কেজি আলু, ১কেজি লবণ, ১লিটার সয়াবিন তেল ও ১ কেজি ডাল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com