বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

চুক্তির একদিন পরই কৃষ্ণসাগরের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা-দাবি ইউক্রেনের

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩০৫ বার
সংগৃহিত

শস্য রপ্তানি চুক্তির একদিন পরই কৃষ্ণসাগরের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এমন দাবি করেছে ইউক্রেন।

পাশাপাশি দেশটি বলছে, এ হামলার কারণে শস্য রপ্তানি চুক্তি ভেঙে গিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিলে তার জন্য দায়ী থাকবে রাশিয়া। শনিবার (২৩ জুলাই) ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন,  ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের মুখ থুতু ফেলেছেন।  যদি সমঝোতা চুক্তিটি পূরণ না হয় তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট গভীরতর করার জন্য রাশিয়া দায়ী থাকবে।

প্রসঙ্গত, কৃষ্ণসাগরের বন্দরগুলোর মধ্যে ওডেসা গুরুত্বপূর্ণ।  শুক্রবার (২২ জুলাই) ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে জাতিসংঘ-সমর্থিত একটি চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। এই চুক্তি সইয়ের বিষয়ে তুরস্ক ও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেনে রুশ হামলার পর বিশ্বজুড়ে যে খাদ্যসংকট দেখা দিয়েছে, এ চুক্তির ফলে তা কেটে যাবে বলে আশা করা হচ্ছিল।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com