শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ক্রিকেটের নেতৃত্ব ছাড়তে পারেন কোহলি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ বার

বছর দুয়েক ধরেই রঙিন পোশাকে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেটমহলে। এবার হয়তো নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটা নিজেই নিচ্ছেন বিরাট তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছেন কোহলি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 

অনেকের মতে, কোহলি তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়ার দরকার নেই। দায়িত্ব ছেড়ে চাপমুক্ত হলে ব্যাটিংয়ে মন দিতে পারবেন তিনি। ক্রিকেটের এই সংস্করণে কোহলির বদলে রোহিত শর্মাকেই দায়িত্ব দিতে আগ্রহী।

 

তবে যতোই সমালোচনা হোক না কেন নেতৃত্ব থেকে সরে দাঁড়াননি কোহলি। তবে এবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করের এক প্রতিবেদনে কোহলির অধিনায়কত্ব ছাড়ার দাবি করা হয়েছে।

 

এ ব্যাপারে বিসিসিআই সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে আর অধিনায়কত্ব করবেন না কোহলি। তার এ সিদ্ধান্ত একরকম চূড়ান্ত। বিশ্বকাপপরবর্তী রঙিন জার্সির দলের নেতৃত্ব দিতে দেখা যাবে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে।

তবে বিষয়টি নিয়ে বিরাট কোহলির কোনো বক্তব্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com