মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

কলাপাড়ায় ৫৪টি কচ্ছপ উদ্ধার; আটক ২

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৯২ বার

পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪টি কচ্ছপসহ তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল (২৬) আকনকে আটক করেছে আন্ধারমানিক কোস্টগার্ড।

মঙ্গলবার রাত দুইটায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে কচ্ছপসহ তাদের উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

 

কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া জানান, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়েছে।

উপকূলের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা ওয়াল্ড ফিস ইকোফিস-২ পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, উদ্ধারকৃত কচ্ছপগুলো ফ্লাপসেল প্রজাতির। এগুলো সাধারণত জলাশয় ও নদীতে বসবাস করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com