শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

কলাপাড়ায় পরকীয়া কান্ডে জড়িত সেই ওএমএস ডিলারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২০৩ বার

পটুয়াখালীর কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য প্রত্যাহার হওয়া নারী খাদ্য পরিদর্শক’র সাথে পরকীয়া কান্ডে জড়িত আলোচিত সেই ওএমএস ডিলার মামুন হাওলাদার’র বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।

 

আজ মঙ্গলবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারি করেন।

 

এর আগে সোমবার ওএমএস ডিলার মামুন হাওলাদার’র স্ত্রী মাসুমা আক্তার কলি বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা সহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যা আদালত আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।

প্রসংগত, দু’সন্তানের জননী মাসুমা আক্তার কলি কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য প্রত্যাহার হওয়া নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা’র বিরুদ্ধে ৭ আগষ্ট কলাপাড়া থানায় ৯৫ নম্বর জিডি করেন।

 

যাতে নারী খাদ্য পরিদর্শক তার স্বামী ওএমএস ডিলার মামুন হাওলাদার’র সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে তার দু’সন্তান সহ তাকে জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ করেন। এছাড়া প্রতিকার চেয়ে খাদ্য অধিদপ্তরে তিনি লিখিত আবেদন করেন। পরবর্তীতে অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি এ বিষয়টি তদন্ত শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com