শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

কলাপাড়ায় নিজ ঘরে আগুন দিয়ে অপরকে ঘায়েল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৯৮ বার

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে নিজ ঘরে আগুন দিয়ে অপরকে ঘায়েল করার ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্বসোনাতলা গ্রামের ভুক্তভোগী মোসা: মাহিনুর বেগম সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মাহিনুর বলেন, আমার পিতা আ: মন্নান কাজী (৯৫) বার্ধক্যজনিত জটিল রোগে ভুগে ১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মারা যান।

শুক্রবার সকালে বাবার দাফন চলা অবস্থায় আমার আপন ভাই মিজানুর রহমান (৪০), তার মেয়ে জামাই মাছুম বিল্লাহ (২৫) তাদের সহযোগীদের নিয়ে আমার পুকুরের ১ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে বিক্রি করে।

উক্ত মাছ লুটের ঘটনা ধামাচাপা দিতে ও পূর্ব শত্রুতার জেরে আমি সহ আমার অপর ভাইদের ফাঁসাতে ওই দিন অনুমান সাড়ে ১১টার দিকে নিজ বসতবাড়ীর রান্না ঘরে আগুন দিয়ে তার জামাই মাছুম বিল্লাহকে বাদী করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।

মাহিনুর বেগম আরও বলেন, এর আগে মিজানুর আমার পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিলে আমি পুলিশের জরুরী সেবার ৯৯৯এ ফোন দেই।

কলাপাড়া থানা পুলিশ এসে তাদের মাছ ধরতে নিষেধ করা সহ উভয়কে বিরোধ নিস্পত্তি করার জন্য বলেন।

কিন্তু মিজানুর বিষয়টি নিস্পত্তি না করে তার স্ত্রী চায়নাকে দিয়ে থানায় মিথ্যা অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাই ন্যায় বিচার পেতে প্রশাসন সহ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন মাহিনুর।

এদিকে উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো: মিজানুর রহমান বলেন, তিনি কারও বিরুদ্ধে কোন রকম চক্রান্তের সাথে জড়িত নন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com