শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী নিহত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২১৫ বার
ফাইল ফটো

কলাপাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী জামাল সিকদার (৬০) মারা গেছেন। শনিবার বেলা দুইটার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশকানি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতের আত্মীয় শাহআলম জানান, জামাল সিকদার ধানখালীতে বোনের বাড়ি থেকে মাছ ধরে বেচা-কেনা করে আসছিলেন। জামাল সিকদারের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে। ঘটনার সময় কলাপাড়া থেকে ধানখালি যাচ্ছিলেন।

 

এসময় একটি মিনি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা জামাল সিকদারকে শঙ্কাজনক অবস্থায় দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com