মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৮১ বার

প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই স্লোগান নিয়ে পটুয়াখালী কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১নভেম্বর সকল ১০টায় উপজেলা প্রশাসনের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকের সনদপত্র, যুব ঋণের চেক ও সফল আতœকর্মীর পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল আলম বাবুল খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস রহমান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা,সফল আত্মকর্মী মোঃ আল ইমরান, মোঃ শামসুল আলম জুয়েল, মোসাঃ সাম্মু আক্তার প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com