শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

কলাপাড়ায় নারী নির্যাতনে ফের আলোচনায় সেই নারী খাদ্য পরিদর্শক

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩০৬ বার
আরিফা সুলতানা
পরকীয়া কান্ডের পর এবার নারী নির্যাতনে কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য বদলীকৃত নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা ফের শহর জুড়ে টব অব দ্য টাউন। শনিবার রাতে দু’সন্তানের জননী এক নারীকে মারধর, নির্যাতন করে ফের আলোচনায় আসেন আরিফা। ঘটনার পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভিকটিম নারীর পরিবার ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলি জানান, গত এক মাস ধরে দু’সন্তান সহ তার ভরনপোষন না দেয়ায় শনিবার রাত ৮টার দিকে স্বামীকে খুঁজতে এসে হামলা নির্যাতনের শিকার হন সে। এসময় আরিফা সুলতানা ঘরের মধ্যে জোরপূর্বক টেনে নিয়ে দরজা বন্ধ করে তার উপর নির্যাতন চালায়। থানা পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নির্যাতনের এ ঘটনায় সে আইনের আশ্রয় নেয়ার কথা বলেন।
কলাপাড়া থানার ওসি মো: জসীম বলেন, ’বিষয়টি পারিবারিক এবং দু’সতীনের ঝগড়া ঝাটি সংক্রান্ত।
আমরা জেনে তাৎক্ষনিক আইনী সহায়তা দেয়ার চেষ্টা করেছি।
লিখিত অভিযোগ পেলে যতটুকু অপরাধ সংঘটিত হয়েছে সে বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হবে।
এর আগে ওএমএস ডিলার মামুন হাওলাদারের সাথে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকান্ডের অভিযোগে গৃহবধূ মাসুমা আক্তার কলি’র অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। পরে খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগ’র অতিরিক্ত পরিচালক মো: আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারন দেখিয়ে আরিফা সুলতানাকে বদলী
করা হয়।
যদিও অভিযোগের শুরু থেকে ওএমএস ডিলার মামুনকে স্বামী বলে পরিচয় দিয়ে আসছিল আরিফা। বর্তমানে শহরে আলাদা ফ্লাট বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন আরিফা। যে ফ্লাট বাসায় শনিবার রাতে মাসুমা আক্তার কলি’র উপর চালানো হয় অকথ্য নির্যাতন।
এদিকে আলোচিত আরিফা সুলতানা রবিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার ফ্লাট থেকে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে মাসুমা বেগম কলি সহ তার পরিবারের ৫জনকে আসামী করে মামলা করেছেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com