শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের গেস্ট হাউজে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৭৯ বার

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউজে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সেখানকার নিউমার্কেট থানার পুলিশ। গ্রেফতার তিনজন হলেন গোলাম বারী ওরফে গুড্ডু, মামুন রশিদ ও বিসালিয়া গুপ্তা।

গোলাম ওই গেস্ট হাউজের মালিক। অন্যদিকে মামুন ডে ম্যানেজার ও বিসালিয়া নাইট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

কর্তব্যে গাফিলতির কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাদের প্রত্যেকেরই বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনসহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতার তিনজনই কলকাতার বাসিন্দা। শনিবার বিকাল ৩টা ২৫ মিনিটে তাদের গ্রেফতার করা হয়।

এদিন ভোরে ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘রাহবর’ নামে ওই গেস্ট হাউজটিতে অগ্নিকাণ্ড হয়।

এ সময় ওই গেস্ট হাউজটিতে ৮ জন বাংলাদেশি ও ৩ জন ভারতীয় নাগরিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে শামীমাতুল আরোজ নামে। গত ৯ মার্চ বাংলাদেশ থেকে চিকিৎসার কারণে কলকাতায় আসেন তিনি। তার সঙ্গে কলকাতায় আসেন তার ছেলে সাহদাত, ভাই রুহুল আমিন ও নাতি মাফিদুর।

তারা সকলেই ওই গেস্ট হাউজেই ছিলেন। এদিন সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।

পরে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও ভাগ্যজোরে শামীমাতুলের পরিবারের বাকি তিনজন বেঁচে যান।

অন্যদিকে ব্যবসায়িক কাজে কলকাতায় আসেন ৪৩ বছর বয়সী মাহবুব আলম।

তিনিও এসে ওঠেন ওই গেস্ট হাউজে। অগ্নিকাণ্ডে জখম হওয়ার পর প্রথমে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

এদিন দুপুরেই তাকে দেখতে হাসপাতালে যান কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের কনসুলার বসির উদ্দিন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতের দিকে তাকে কলকাতার বেলভিউ নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে মাইনুল হক নামে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দাও জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com