বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা প্রায় ৪৫ লাখ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৭৫৬ বার
ফাইল ফটো

ভারতে করোনা মহামারিকালে অতিরিক্ত মৃতের সংখ্যা ৪৯ লাখ পর্যন্ত হতে পারে বলে ওয়াশিংটনের একটি সমীক্ষা সংস্থার নতুন সমীক্ষায় উঠে এসেছে। সরকারি তথ্যে মৃতের যে সংখ্যা আছে, তার থেকে আরও অনেক বেশি মৃত্যু হয়ে থাকতে পারে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

 

সমীক্ষাটি করেছে ওয়াশিংটনের ‘সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট’ নামে একটি সংস্থা। সংস্থাটির সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামনিয়াম।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছিলেন, দেশপ্রতি অতিরিক্ত কত জনের মৃত্যু হয়েছে, সেই হিসাব প্রতিটি দেশের কাছে থাকা প্রয়োজন। কারণ, সেই হিসাব থাকলে প্রতিটি দেশের স্বাস্থ্য পরিকাঠামো এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটা বোঝা যেমন সহজ হবে, তেমনি প্রতিকূল পরিস্থিতিতে মৃত্যুর হার কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়া যাবে।

 

এর আগে নিউইয়র্ক টাইমসের তরফে দাবি করা হয়েছিল, এখনও পর্যন্ত ভারতে ৬ লাখ মানুষের কোভিডে মৃত্যু হয়েছে। কিন্তু টাইমসের সেই দাবি খারিজ করে দিয়েছে ভারত সরকার। তবে সংবাদ সংস্থা রয়টার্সের তরফে ওয়াশিংটনের সমীক্ষার রিপোর্ট নিয়ে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চাইলেও কোনো উত্তর মেলেনি।

 

এখন পর্যন্ত ভারতের সরকারি তথ্য অনুযায়ী, করোনার কারণে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৯৮৭ জনের। গত এপ্রিল ও মে ডেল্টা ভ্যারিয়েন্ট আসার পর থেকে করোনা সংক্রমণের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল।

 

শুধু মে মাসেই ভারতে মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার মানুষের। তবে সরকারি হিসাবে এই তথ্য উঠে এলেও বিশেষজ্ঞদের মতে, বাস্তবে কিন্তু অনেকটাই বেশি। কারণ অনেকেই বাড়িতে মৃত্যু হয়েছে। যাদের করোনা পরীক্ষা হয়নি। তাদের মতে, মৃতের সংখ্যা সঠিক নির্ধারণের জন্য অডিটের প্রয়োজন রয়েছে।

 

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ৫০৭ জনের। সব মিলিয়ে সরকারি হিসেব দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৩৮৩ জন। সব মিলিয়ে দেশটির শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৭২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪১ হাজার ৩৮৩ জন।

 

সূত্রঃ বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com