শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

এবার আইনের দরজায় শাকিব

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩১৩ বার

ব্যক্তিজীবন নিয়ে অনলাইনে মিথ্যাচার ও নানাভাবে হেয় করায় ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ এনেছেন চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে গুলশান থানায় শাকিব খানের পক্ষে তার ম্যানেজার মো. মনিরুজ্জামান অভিযোগটি দাখিল করেন।

পরে অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৩২৭) আকারে গ্রহণ করে থানা পুলিশ। জিডিতে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মনিরুজ্জামান।

জিডিতে অভিযুক্ত ১৩টি ইউটিউব ও ফেসবুক পেইজের নাম উল্লেখ করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে শাকিব খানের কিছু ব্যক্তিগত স্থিরচিত্র, মিথ্যা তথ্য ও ভিডিওচিত্র বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করছে।

গুটিকয়েক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রিমহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইনের লঙ্ঘন।

জিডিতে বলা হয়, ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওগুলোর কারণে শাকিবের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। একই সঙ্গে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু মহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

এ বিষয়ে গুলশান থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফরমান আলী বলেন, শাকিব খানের ম্যানেজার মো. মনিরুজ্জামান একটি জিডি করেছেন। সেখানে ১৩টি বিভিন্ন ইউটিউব ও ফেসবুক লিঙ্ক দেওয়া হয়েছে, যেখান থেকে শাকিব খানকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এই লিঙ্কগুলো সাইবার ক্রাইম মনিটরিং সেলে পাঠানো হবে। সঠিক তদন্তের পর অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, নায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। পরে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শাকিবকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে ব্যাঙ্গাত্মক আকারে প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com