সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ঈদগাঁওতে ১৫ ঘণ্টা পর নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৯ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ঘোমাতলী এলাকায় খাল পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আব্দুল্লাহ্ তাহেরের (১৪) মরদেহ নিখোঁজের ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৮ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে পশ্চিম ঘোমাতলীর বাংলাবাজার সংলগ্ন রেড ক্রিসেন্ট আশ্রয়কেন্দ্রের পাশের খাল পার হওয়ার সময় হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায় তাহের। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর বিভিন্নভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে যান।

তবে দুঃখজনকভাবে, খবর পেয়েও রামু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারে অক্ষমতা প্রকাশ করে। কারণ, তাদের সঙ্গে ছিল না কোনো প্রশিক্ষিত ডুবুরি। ফলে দীর্ঘ সময় ধরে সরকারি কোনো কার্যকর উদ্ধার অভিযান পরিচালিত হয়নি।

সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলের কিছুটা দূরে তাহেরের নিথর দেহ খুঁজে পাওয়া যায়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আব্দুল্লাহ্ তাহের পূর্ব ঘোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সে পশ্চিম ঘোমাতলীর বাসিন্দা আবুল হাসেমের তৃতীয় সন্তান। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, যথাযথ উদ্ধার ব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবলের অভাবে সময়মতো ব্যবস্থা না নেওয়ায় একটি অমূল্য প্রাণ অকালে ঝরে গেল। ঘটনাস্থলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো ঘোমাতলী গ্রাম।

উল্লেখ্য, তাহের পড়াশোনার পাশাপাশি বাবাকে সহায়তা করতে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু সেই সহায়তাই তার জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়ায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com