মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার উদ্যোগে দোয়া মাহফিল

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২০২ বার

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার উদ্যোগে ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর বেলা ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক এসএসপি আলহাজ্জ্ব এ.কে ইয়াকুব আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক এলাকার মুরুব্বী মোঃ জয়নাল আবেদীন পাঠান।

সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনে বক্তব্য রাখেন সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ নূরুল আমিন,সহ-সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ মহিউদ্দিন,সিনিয়র শিক্ষক সুলতান পাঠান, এবতেদায়ী প্রধান মোঃ আমিন,সহকারী শিক্ষক ইহাছাক মাহমুদ,ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল পাঠান,মোঃ নাসির উদ্দিন,,দশম শ্রেনীর ছাত্র মোঃ আতিকুল্লাহ ও আঃ রব, আবু তাহের মোঃ অলিউল্লাহ।

হামদ ও নাতে রাসুল পবিবেশন করেন দশম শ্রেনীর ছাত্র হাসান মাহমুদ,হাফিজি ছাত্র মাহাদি হাসান,মুহাঃ সিয়াম প্রমুখ।

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ইসালে সওয়াব ও দোয়া মাহফিল পরিচালনা করে অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মহিউদ্দিন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানে শিক্ষক শিক্শিকা, ছাত্র-ছাত্রী,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার মুরুব্বিগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com