সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

সারা দেশে র‌্যাবের ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে ৫০০ জন দালালকে ৯ লক্ষাধিক টাকা অর্থদন্ড আদায়; বিভিন্ন মেয়াদে সাজা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার

সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবহণখাত, পাসপোর্ট অফিস, বিআরটিএসহ বিভিন্ন সেক্টরে দালাল চক্রের সক্রিয়তা ও আধিপত্য নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। এসব দালাল চক্রের অত্যাচারে জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

 

অনেক সময় আশানুরোপ সেবা পেতে নির্ধারিত মল্যের থেকে অনেক বেশী অর্থ খরচ করা লাগছে। আবার অনেকেই অধিক অর্থ ব্যয় করেও প্রত্যাশিত সেবা পাচ্ছেনা। এরই প্রেক্ষিতে, র‌্যাব দেশব্যাপী বিভিন্ন সেক্টরে দালাল চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়,আজ রোববার (৫ সেপ্টেম্বর) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী
ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে সারাদেশব্যাপী বিভিন্ন ধরণের দালাল চক্রের বিরুদ্ধে
র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযান পরিচালনা করে।

 

ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বিভিন্ন পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এলাকা, বরিশাল হাসপাতালসহ সারাদেশব্যাপী পরিচালিত ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ২৪৮ জন দালালকে ৯ লক্ষাধিক টাকা অর্থদন্ড আদায় করেন।

এছাড়াও ২৪৯ জন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। র‌্যাবের সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে প্রেরিত মেইলের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com