বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

লকডাউনের দ্বিতীয় দিনে আটক-৩৮৩; জরিমানা প্রায় লাখ টাকা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৫০১ বার

মহামারি এই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে ৩৮৩ জনকে আটক করেছে । বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া তাদের আটক করা হয়।

একই সাথে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়।

 

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দিনভর ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক ও জরিমানা করা হয়।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৩৮৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৭ জনকে লাখ ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়েছে।

 

এদিকে দ্বিতীয় দিন বিধি-নিষেধ অমান্য করায় ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com