সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

রোববার জেলায় ১১৯ করোনা শনাক্ত, মৃত্যু ৮

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৭০২ বার
ফাইল ছবি

যশোরে গত ২৪ ঘন্টায় আরো ১১৯ জন করোনা শনাক্ত হয়েছেন। রোববার সর্বশেষ ফলাফলে ৩৮৪ জনের নমুনা পরীক্ষায় এই শনাক্ত সংখ্যা। বর্তমানে জেলায় মোট শনাক্ত সংখ্যা ১১ হাজার ৩৮৪ জন। এদিনে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে।

 

হাসপাতালের তথ্য অনুযায়ী, রোববার রেড জোনে অবস্থান করছেন ৮২ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২২ জন। এছাড়া বিদায় নিয়েছেন ১৯ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে। ইয়োলো জোনে অবস্থান করছেন ৪৯ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪০ জন। এছাড়া বিদায় নিয়েছেন ৪৩ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে।

 

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, রোববার আমাদের কাছে আসা ফলাফল অনুযায়ী একদিনে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে পিসিআর ল্যাব থেকে দেওয়া ফলাফলে ১৯৮ জনের নমুনায় ৫৭ টি পজিটিভ। এর মধ্যে যবিপ্রবি ল্যাবে ১৯৩ নমুনায় ৫৬ জন ও খুলনা ল্যাবে একজনের নমুনা পরীক্ষা করে নেগেটিভ এসেছে ও জিনি এক্সপার্ট পরীক্ষায় চার নমুনায় একটি পজিটিভ।

 

এছাড়া যশোর জেনারেল হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৮৬ নমুনায় ৬২ জনের নমুনা পজিটিভ এসেছে। এপর্যন্ত মোট শনাক্ত সংখ্যা ১১ হাজার ৩৮৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৮৮৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮২ জন। এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩৩ জন।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ২০ জুন রোববার ৩১৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৯১ জন। যার শতকরা শনাক্ত ২৯ জন। ২১ জুন সোমবার ৭০৭ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৭৭ জন। যার শতকরা শনাক্ত ৩৯ দশমিক দুই জন। ২২ জুন মঙ্গলবার ৬৯২ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৭২ জন।

 

যার শতকরা শনাক্ত ৩৯ দশমিক তিন জন। ২৩ জুন বুধবার ৪৩৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১০৯ জন। যার শতকরা শনাক্ত ২৫ জন। ২৪ জুন বৃহস্পতিবার ৪৩২ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৬৬ জন। যার শতকরা শনাক্ত ৩৮ দশমিক পাঁচ জন। ২৫ জুন শুক্রবার ৬০১ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৩৭০ জন। যার শতকরা শনাক্ত ৬১ দশমিক পাঁচ জন।

 

২৬ জুন শনিবার এক হাজার ১৫৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৫৪৮ জন। যার শতকরা শনাক্ত ৪৭ দশমিক পাঁচ জন। ২৭ জুন রোববার ৩৮৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১১৯ জন। যার শতকরা শনাক্ত ৩১ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com