রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

যশোরে করোনায় স্বজনহারা পরিবার পেল প্রশাসনের অর্থিক সহায়তা

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৩৪ বার

যশোরে করোনায় স্বজনহারা পরিবার পেল জেলা প্রশাসনের অর্থ সহায়তা। বুধবার জেলা প্রশাসনের সভাকক্ষে ১৫০ পরিবারকে এই সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সহায়তা পেয়ে খুশি হয়েছেন স্বজনহারা পরিবারের সদস্যরা।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যরা জানান, পরিবারের কোন সদস্য মারা গেলে সরকারের পক্ষ থেকে কোন ধরণের আর্থিক অনুদানের কথা চিন্তাাও করেন নি। তবে অনেকেই উপজেলা প্রশাসন হতে বিভিন্ন সহায়তা পেয়েছেন।

 

করেনায় চিকিৎসা করাতে গিয়ে তাদের অনেক টাকা ব্যয় করতে হয়েছে। তারপরেও পরিবারের সদস্যটিকে বাঁচাতে পারেননি। সব হারিয়ে তারা সর্বশান্ত হয়েছেন। জেলা প্রশাসনের অনুদান পেয়ে তারা মনের জোর খুঁজে পেয়েছেন।

অনুদান বিতরণকালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো কেমন আছেন তা জানতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আমরা তাদের পাশে আছি। এদের মধ্যে যারা সহায়তা পাওয়ার যোগ্য রয়েছেন তাদেরকে নগদ অনুদান দেয়া হচ্ছে। তাদের প্রতি আমাদের সহায়তার হাত সব সময়ই সম্প্রসারিত থাকবে। ভবিষ্যতেও আমরা সব ধরণের সহযোগিতা অব্যহত রাখবো।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, করোনায় সরাসরি ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণের জন্য সিএসআর কর্মসূচির অংশ হিসেবে সোনালী ব্যাংক সাড়ে ছয় লাখ টাকা ও এনসিসি ব্যাংক পাঁচ লাখ টাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছিল।

 

সেই অর্থ যশোরের ১০০ রিকশা ও ইজি বাইক চালক, পঞ্চাশজন জুতার কারিগরসহ করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। সোনালী ব্যাংকের অর্থে প্রত্যেক ব্যক্তিকে দুই হাজার টাকা করে নগদ দেয়া হয়েছে। এছাড়াও সোনালী ব্যাংকের অর্থের সাথে আরো দুই হাজার টাকা যুক্ত করে মোট চার হাজার টাকা করোনায় মৃত ব্যক্তির পরিবারকে দেয়া হয়েছে।

 

কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রাম থেকে অনুদান নিতে এসেছেন রাবেয়া বেগম। তার স্বামী শহিদুল ইসলাম করোনায় মারা গেছেন। শহিদুল পেশায় কৃষক ছিলেন। তার দুই স্ত্রী, প্রথম স্ত্রী রাবেয়া বেগমের দুই ছেলে। এরা এখনো সংসারের হাল ধরার মতো হয়নি। রাবেয়া বেগম জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে আছি। এখন নিজেই পরের ভুঁইতে কাজ করি। এ টাকাগুলো পেয়ে আমার বড় উপকার হয়েছে।

গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হয়ে যশোরে সদর হাসপাতালের আইসিইউতে মারা গেছেন বাঘারপাড়ার গাইদঘাট গ্রামোমের কৃষক মনিন্দ্র মন্ডল (৫০)। তার ছেলে জয় কুমার। উপজেলার খাজুরা শহীদ সিরাজ উদ্দীন হোসেন কলেজে এইচএসসিতে পড়াশোনা করেন।

 

এসেছেন প্রশাসনের অনদান নিতে। তিনি বলেন, আমার বাবাই সংসারের একমাত্র আয়ের উৎস ছিল। তিনি মারা যাওয়ায় আমরা বিপদে পড়ে গেছি। ছোট ভাই ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। বাবা মারা যাওয়ার আগে কিছু দেনাও রয়েছে। এই সময় জেলা প্রশাসনের অনুদান অনেক প্রয়োজনে আসবে।

অনুদান প্রদানের অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, সোনালী ব্যাংক যশোর কালেক্টরেট শাখার ব্যবস্থাপক মো মনিরুজ্জামান  ও জাতীয় দৈনিক প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com