সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

মুলাডুলিতে প্রাইভেটকারের ধাক্কায় এক যাত্রী নিহত; আহত-৩

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬৮৪ বার

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে প্রাইভেটকারের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানে থাকা খোকন বিশ্বাস (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানের চালকসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে।

রোববার (২৭ জুন) সকাল দশটার দিকে পাবনা-নাটোর মহাসড়কের ঈশ্বরদী মুলাডুলি ঈক্ষু খামারের কাছে এই দূর্ঘটনা ঘটে।
নিহত খোকন বিশ^াস উপজেলার মুলাডুলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাম বিশ্বাসের ছেলে। তিনি মুলাডুলি ঈক্ষু খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি প্রাইভেটকার দাশুড়িয়া থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুলাডুলি ঈক্ষু খামারের কাছে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সাথে ধাক্কায় ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্র খোকন বিশ^াসের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত ভ্যানের যাত্রীর স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দূর্ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com