মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

মদ চোরাচালানের সময় স্বামী স্ত্রী আটক

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার
বান্দরবানে মদ চোরাচালানের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ নভেম্বর) বিকেলে রেইচা আর্মি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ লিটার চোলাই মদ জব্দ করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৪টা ৪০ এর সময় রেইচা আর্মি ক্যাম্পের চেকপয়েন্টে দায়িত্বে নিয়োজিত সেনা সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় সাঙ্গু পরিবহনের একটি বাস থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের যাচাই-বাছাই করেন।তল্লাশিকালে সেনা সদস্যরা পলিথিন ব্যাগ, বোতল এবং স্যালাইন ব্যাগে ভর্তি মোট ৮ লিটার দেশীয় মদ উদ্ধার করেন। এসময় দুই মাদক ব্যবসায়ীকে (স্বামী-স্ত্রী) হাতেনাতে আটক করা হয়।আটককৃতরা হলেন মো. ইব্রাহিম (৩৪) ও তার স্ত্রী রুনা আক্তার (৩২)। তাদের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলি থানার পাথরঘাটা এলাকায়।
পরে উদ্ধারকৃত দেশীয় মদ এবং আটককৃতদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com