বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

ভাইয়ের চোখ উৎপাটনের ঘটনায় অভিযুক্ত এক ভাই গ্রেপ্তার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে বাবার নির্দেশে তার সামনে ভাইয়ের দুই চোখ উৎপাটনের ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে তথ্যের সত্যত্যা নিশ্চিত করে বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, মুলাদী থানায় এ ঘটনায় আহতের বাবাসহ মোট আট জনকে আসামি করে মামলা দায়েরের পর পরই পুলিশের একাধিক টিম অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য মাঠে নামে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উজিরপুর উপজেলার মশাং গ্রামের শশুর বাড়িতে আত্মগোপনে থাকা মামলার আসামি স্বপন বেপারীকে গ্রেপ্তার করেছে মুলাদী থানা পুলিশ। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মামলা দায়েরের মাত্র ১২ ঘন্টার মধ্যে আসামিকে আইনের আওতায় আনা হয়েছে দাবি করে জেলা পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত স্বপন বেপারীকে ওইদিন (২৮ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, পারিবারিক বিরোধের জের ও গচ্ছিত টাকা এবং স্বর্ণলংকার নিয়ে বিরোধের জেরধরে ওই গ্রামের আরশেদ আলী বেপারীর নির্দেশে গত ২২ আগস্ট দিবাগত মধ্যরাতে তার মেজো ছেলে রোকন বেপারী, ছোট ছেলে স্বপন বেপারী, রোকনের স্ত্রী নুর নাহার বেগম, মেয়ে সুবর্ণা আক্তারসহ অন্যান্যরা সেজ ছেলে সিরাজুল ইসলাম রিপন বেপারীকে (৫০) বেধম মারধর করে তার (রিপন) দুই চোখ উপরে ফেলে।

বর্তমানে গুরুত্বর আহত রিপন বেপারী রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত ২৫ আগস্ট রিপনের স্ত্রী নুরজাহান বেগম বাদি হয়ে আটজনকে আসামি করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি গ্রহণ করে মুলাদী থানাকে এজাহারের নির্দেশ দেন।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। ওই ভিডিওর সূত্রধরে আহত রিপন বেপারীর ছেলে শাহিন বেপারী বলেন-ভিডিওতে রোকন বেপারী আঙুল দিয়ে রিপন বেপারীর বাম চোখ তোলার চেষ্টা করছে। এ সময় স্বপন বেপারী রিপনের পা ও শরীর চেঁপে ধরে আছে। ঘটনার সময় রোকন বেপারীর স্ত্রী নুরুন্নাহার বেগমের হাতে একটি উৎপাটিত চোখ দেখা যায়।

একই সময় রোকনের মেয়ে সুবর্না আক্তার রিপনের মুখমন্ডলে মারধর করছে। ঘটনাস্থলে রিপনের বাবা আরশেদ আলী বেপারী উপস্থিত ছিলেন এবং উৎপাটিত চোখ তার হাতে দেওয়া হয়।

আহত রিপন বেপারীর ছেলে শাহিন বেপারী আরও বলেন, তার মেজো চাচা রোকন বেপারীর কাছে টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত রেখেছিলো তার বাবা রিপন। এছাড়া বাড়ির জমিজমা নিয়েও চাচাদের সাথে বিরোধ ছিল। ওই বিরোধ মেটাতে চাচারা তার বাবাকে সংবাদ দিয়ে ঢাকা থেকে বাড়িতে ডেকে নেন। এরপর রাতে তারা পরিকল্পিতভাবে রিপন বেপারীর চোখ তুলে নিয়েছেন।

মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিক অভিযান অব্যাহত রেখেছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রিপন তার পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তিনি বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও প্রতারণা করে টাকা ও স্বর্ণালংকার সংগ্রহ করতেন। অবৈধপথে আয় করা সেসব টাকা ও স্বর্ণালংকার তার মেজ ভাই রোকন বেপারীর কাছে গচ্ছিত রাখতেন। গচ্ছিত প্রায় ৩০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার ফেরত চাওয়ার নিয়েই তাদের ভাইদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এনিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আহত রিপনের বড় ভাই খোকন বেপারী বলেন, রিপন ঢাকা থেকে বাড়িতে এসে মেজ ভাই রোকনের কাছে গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চায়। কিন্তু রোকন টাকা দিতে অস্বীকার করলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত এগারোটার দিকে বাবা আরশেদ বেপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করে চোখ উৎপাটনের নির্দেশ দেন।

পরবর্তীতে বাবার নির্দেশ পেয়েই রোকন, স্বপন ও তাদের পরিবারের সদস্যরা মিলে রিপনকে মারধর করে তার দুই চোখ সমূলে উৎপাটন করে বাবার হাতে তুলে দেয়।

থানা পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রিপনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি-ছিনতাইয়ের আটটি মামলা এবং মুলাদী থানায় হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com