রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

বোয়ালখালীতে ধর্ষকসহ আটক-৩

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৪৯ বার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরের মীরপাড়া এলাকায় একটি বাসায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে সহায়তার অভিযোগে এক নারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- কামাল হোসেন ওরফে ধামা কামাল (৪২), গিয়াস উদ্দিন (২৮) ও সহায়তাকারী রোকেয়া আক্তার (৩০)।

 

রোববার (১ আগস্ট) সন্ধ্যায় বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

 

মামলার এজাহারে বলা হয়, শনিবার (৩১ জুলাই) বিকেলে এক গৃহবধূ উপজেলা সদরে ওষুধ কিনতে যান। এ সময় তিনি ২ হাজার টাকা ধার চেয়ে পূর্বপরিচিত রোকেয়া আক্তারকে ফোন করেন। টাকার জন্য রোকেয়া তাকে মীরপাড়া এলাকায় বাসায় যেতে বলেন। রফিক নামে একজনকে তাকে নেওয়ার জন্য পাঠান।

 

 

রফিকের সঙ্গে গৃহবধূ রোকেয়ার ভাড়া বাসায় গেলে তাকে একটি কক্ষে বসতে দেওয়া হয়। পরে সেখানে কামাল ও গিয়াস যান। এরপর রোকেয়ার সহায়তায় গৃহবধূকে আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রোকেয়া রুমের বাইরে এসে ছিটকিনি লাগিয়ে চলে যায়। পরে তাকে মারধর করে কামাল ও গিয়াস ধর্ষণ করে। পরে গৃহবধূর চিৎকার শুনে এক প্রতিবেশী এগিয়ে আসলে গিয়াস ও কামাল পালিয়ে যায়।

 

ওসি আব্দুল করিম বলেন, গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তার অভিযোগে এক নারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com