বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

বাবুগঞ্জে বিনিদ্র রাত কাটাচ্ছেন নদী ভাঙন কবলিত নিঃস্ব পরিবার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১২ বার

নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার নদী তীরবর্তী পরিবারগুলো।

 

বাবুগঞ্জের সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়ালখাঁ নদীর ভয়াবহ ভাঙনে ইতিমধ্যেই বিলীন হয়েছে বাবুগঞ্জের শত শত ঘরবাড়ি, আবাদি জমি, গুরুত্বপূর্ণ স্থাপনা, নিঃস্ব হয়েছে হাজারও পরিবার।

 

প্রতিনিয়তই বিনিদ্র রাত কাটাচ্ছে ভাঙন কবলিত পরিবারগুলো। হাজার পরিবারের মতোই একটি গরীব অসহায় আব্বাস ঘরামীর পরিবার।

 

বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন উত্তর বাহেরচর সন্ধ্যা নদীর ভাঙন কবলে নিজের শেষ সম্বল ঘরটি আজ সরিয়ে নিতে হয়েছে আব্বাস ঘরামীর। শেষবারের মত নিজের ভিটায় খোলা আকাশের নিচে হয়তো এই ভিটায় এটাই তাদের শেষ খানাপিনা।

 

এ অসহায় পরিবারের সদস্য নিয়ে কোথায় থাকবেন এখনও নিশ্চিত নয়। খবর নিয়ে জানা গেছে ওই এলাকার আরও কয়েকটি পরিবার ভিটা ছাড়ার অপেক্ষায়।

 

উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে আব্বাস ঘরামীর পরিবারের মতো হাজারও অসহায় পরিবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com