সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

বরগুনায় যুবলীগের ফ্রি অক্সিজেন সেবা

জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৬০ বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে অক্সিজেন সংকটে বরগুনা যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় বরগুনা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে যুব লীগ সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে এই সেবার উদ্ধোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অ’তিথি যুবলীগ সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বক্তব্যে বলেন,সাম্প্রতিক সময়ে করো’না সংক্রামনের হার বেড়েছে। একজন মুমূর্ষ করো’না রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না। এ অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতা’লে নেয়ার আগ পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে বরগুনা যুবলীগের এই মানবিক মহতি কার্যক্রম শুরু করা হয়েছে যা অ’ত্যন্ত প্রশংসনীয়। আমি বরগুনা জেলা যুবলীগের এই উদ্যোগকে আমা’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি সরকারের সকল নির্দেশনা মেনে সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি সবাইকে সময়মতো টিকা নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অ’তিথির বক্তব্যে বরগুনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাহাবউদ্দীন সাবু বলেন, শোকের মাস আগস্টে যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা চালু করে এক অন্যন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছে। মহামা’রী করো’না ভাই’রাসের প্রাদূর্ভাব শুরুর পর থেকে যুবলীগের বিভিন্ন মানবিক কার্যক্রম সকলের দৃষ্টিগোচঁর হয়েছে, এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অক্সিজেন সংকট’কালীন সময়ে তাদের এই ফ্রি অক্সিজেন সেবা অনেক মূমুর্ষ রোগীর জীবন রক্ষা করতে সাহায্য করবে। করো’না রোগীদের অক্সিজেন প্রয়োজন হলে যুবলীগ কর্মী আবু হানিফ ০১৭৮৮৮৮৮২৫৫,জাহিদুল ইসলাম(০১৮৬৮০০১৯৯৭)এর সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে যুবলীগ কর্মী জাহিদুল ইসলাম বলেন, করো’না মহামা’রী দিন দিন বেড়েই চলছে, তারই সাথে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এই সংকট’কালীন সময়ে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আম’রা মূমুর্ষ রোগীদের জন্য এই ফ্রি অক্সিজেন সেবা চালু করেছি। যাদের অক্সিজেন সেবার প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আম’রা আপনাদের কাছে পৌছে দিবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com