মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রথম সন্তানের মুখ দেখা হলো না সাবেক পৌর মেয়র হারিসের

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪১ বার

প্রথম সন্তানের মুখ দেখা হলোনা বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের এক দশকের দাপুটে নেতা হারিছুর রহমান হারিছের (৫৪)।

তার একদিনের নবজাতক পুত্র সন্তান আজ শুক্রবার বেলা বারোটার দিকে ঢাকার একটি ক্লিনিকে মারা গেছে।

হারিছ বরিশাল কেন্দ্রীয় কারগারে রয়েছেন। পরিবার থেকে তার প্যারোলে মুক্তি চাওয়া হয়নি।

হারিছুর রহমান হারিছ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের সাবেক পৌর মেয়র।

তিনি (হারিছ) স্থানীয় সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহর প্রধান আস্থাভাজন ছিলেন।

হারিছ ও তার বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের জন্য হারিছকে বলা হতো গৌরনদীর ‘দানব’।

হারিছের শ্বশুর মো. হেদায়েত উল্লাহ জানান, তার মেয়ে (হারিছের স্ত্রী) ডা. তাইয়েবা রহমান বৃহস্পতিবার ঢাকার একটি ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম সন্তান জন্ম দেন।

ওইদিন রাতে নবজাতক শিশুটি অসুস্থ হলে তাকে আইসিউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা বারোটার দিকে চিকিৎসকেরা নবজাতক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে।

সন্তানের মৃত্যুর ঘটনায় হারিছের প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি বলেও জানিয়েছেন হেদায়েত উল্লাহ।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ঢাকার বনশ্রী এলাকার বাসা থেকে হারিছকে পুলিশ গ্রেপ্তার করেছে।

চাঁদাবাজী, হামলা ও বিস্ফোরক আইনের চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

তিনি বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com