সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

পাবনায় অটোরিকশা চালক মানিক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৮ বার
পাবনায় অটোরিকশা চালক মানিক হোসেন (২০) হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে, পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান এই রায় প্রদান করেন। দণ্ডিতরা হলো: পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের সুলতান প্রামানিকের ছেলে স্বপন (২০) ও একই গ্রামের ইকরাম প্রামানিকের ছেলে ইকবাল (২০)।

নিহত অটোরিকশা চালক মানিক সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আব্দুল গফুর এর ছেলে।

আদালতের এজাহার সুত্রে জানা যায়, ২০১৭ সালে ২৬ ফেব্রুয়ারি তারিখে মানিক তার অটোরিকশা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।

পরে ২৭ ফেব্রুয়ারি রাখালগাছি গ্রামের একটি ধানক্ষেতের মধ্যে তার মৃতদেহ পাওয়া যায়। ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

নিহত মানিকের বাবা ওইদিন রাতে সদর থানায় অজ্ঞাতনামাকে আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সন্দেহমূলক ইকবাল ও স্বপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মানিককে হত্যার কথা স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান আজ অভিযুক্ত দুই আসামি স্বপন ও ইকবালকে মৃত্যুদন্ডে দন্ডিত ও আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com