সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

পটুয়াখালীতে সরকারী চিকিৎসকের টেস্ট বানিজ্য

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৫৩ বার

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যক্তিগত ক্লিনিকে পাঠানোর অভিযোগ উঠেছে ডাঃ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। সে ওই ক্লিনিকের চেম্বারে বসে রিপোর্ট দেখার নামে ফি (ভিজিট) বাবদ টাকা নিচ্ছেন বলে জানিয়েছেন রোগীরা। ডাঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ডি.এম.এফ চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।

 

জানা যায়, পটুয়াখালীর সাধারণ মানুষ সুলভ ও সহজে চিকিৎসা সেবা নিতে আসেন পটুয়াখালী সরকারি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক মোঃ জাহিদুল ইসলামের পরামর্শ নেওয়ার পর এদের অনেকেই বিপাকে পড়েন রোগ নির্ণয়ের নানা পরীক্ষায়। হাসপাতালে পরীক্ষা করানোর সব ব্যবস্থা থাকলেও সে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠাচ্ছেন স্টার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে।

 

পরীক্ষার রির্পোটও দেখেন ওই ক্লিনিকের একটি চেম্বারে বসে এবং রোগীদের কাছ থেকে ফি (ভিজিট) বাবদ নিচ্ছেন টাকা। এ বিষয় ডাঃ মোঃ জাহিদুল ইসলামের কাছে তাৎক্ষনিক জানতে চাইলে তিনি বলেন, কিছু টেস্ট (পরীক্ষা) আছে হাসপাতালে হয় না। ওই সব টেস্ট করাতে রোগীদের ক্লিনিকে পাঠানো হচ্ছে। এদিকে পটুয়াখালী সদর হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ রয়েছে বলে জানায় হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান মোঃ এনায়েত হোসেন।

 

স্টার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের কর্মচারীরা জানান ডাঃ মোঃ জাহিদুল ইসলাম নিয়মিত ক্লিনিকের চেম্বারে রোগী দেখেন।

 

চিকিৎসা নিতে আসা সুরাইয়া বেগম অভিযোগ করে বলেছেন, তাদের ৮ মাসের শিশু সন্তান অসুস্থ বোধ হলে হাসপাতালে নিয়ে আসেন। ডাঃ মোঃ জাহিদুল ইসলামকে দেখালে কিছু পরীক্ষা-নিরীক্ষা দেন। কোন ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে তাও সে বলে দেয় (স্টার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক)। যদি এসব পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা হাসপাতালে থাকে তাহলে ডাক্তার কেন ক্লিনিকে টেস্ট (পরীক্ষা) করতে পাঠালো?

 

মোঃ হাফিজুর ইসলাম (৮) নামে এক রোগীকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন হামিদা বেগম নামে স্থাণীয় এক বাসিন্দা। তাকেও রোগীর প্রসাব টেষ্ট (পরীক্ষা) করাতে বলে স্টার ক্লিনিকে (স্টার ডায়াগনস্টিক সেন্টারে এন্ড ক্লিনিক)। তিনি বলেন, দুপুরে স্টার ক্লিনিকের চেম্বারে গিয়ে ডাঃ মোহাম্মদ জাহিদুল ইসলামকে দেখিয়েছি এবং ভিজিটও (ফি) দিয়েছি।

 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আবদুল মতিন জানায়, ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি । প্রমাণ পেলেই প্রতিষ্ঠানিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com