সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধবাজার ও স্থাপনা উচ্ছেদ অভিযান

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৭০৭ বার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহনকৃত জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা হাট-বাজার ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। গাজীপুর সড়ক বিভাগের উদ্যোগে আজ ১৫ জুন মঙ্গলবার সকাল থেকে শ্রীপুরের জৈনাবাজার থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তা উপসচিব কামরুজ্জামান মিয়া। গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাইফুদ্দিন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের ৩২ কিলোমিটার এলাকায় সড়কের উভয় পাশে অধিগ্রহনকৃত জমি অবৈধভাবে দখল করে বাজার পরিচালনা করছিল একটি চক্র।

নিরপদ সড়ক গড়তে মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আগামী ২দিন উচ্ছেদ অভিযানের মাধ্যমে মহাসড়কের গাজীপুর অংশের সকল প্রকার বাজার ও স্থাপনা উচ্ছেদ করা হবে। সাধারণ লোকজনদের সতর্ক করতে উচ্ছেদ অভিযানের ৭দিন পূর্বে গণ বিজ্ঞপ্তি জারী করেছিল গাজীপুর সড়ক বিভাগ। অভিযানে গাজীপুর সড়ক বিভাগের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বিদ্যুৎ ও দমকল বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com