বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

ঝালকাঠিতে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৬২৯ বার

ঝালকাঠিতে সেনাবাহিনীর খাদ্য সহায়তা করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধে ঝালকাঠির সবক’টি উপজেলায় কর্মহীন হওয়া অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

এরই ধারাবাহিকতায় ১০ জুলাই শনিবার দুপুর ১ টায় ঝালকাঠি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়। ঝালকাঠি পৌর এলাকার শহীদমিনার সড়ক, কাঠপট্টি, ষ্টেশন রোড, পালবাড়ি, পশ্চিম চাঁদকাঠি, কৃষ্ণকাঠি এলাকার প্রায় অর্ধশতাধিক কর্মহীন অসহায় পরিবার সেনাবাহিনীর দেয়া খাদ্য সামগ্রী পেয়েছেন।

 

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালীয়নের অধিনায়ক লে: কর্ণেল তাসফিকুর রহমান বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের হাতে চাল, ডাল, তেল, চিনি, আটা তুলে দেন। সেনাবাহিনীর উচ্চ পদস্থ্ এই কর্মকর্তা আনন্দবার্তা’কে বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়দের জন্য এই মানবিক সহায়তা চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com