সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ঝালকাঠিতে কোরবানীর হাট পরিদর্শন করলেন ডিআইজি

ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৬৪৩ বার
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঝালকাঠিতে আয়োজিত পশুরহাট পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো.আকতারুজ্জামান।
রোববার বিকেল সারে ৪ টায় পৌর এলাকার বিকনা ষ্টেডিয়ামের সম্মুখে আয়োজিত পশুর হাট পরিদর্শনকালে ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতা মাথায় রেখে হাটের কার্যক্রম চালাতে হবে। হাট এলাকায় আগতদের শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইজারাদার কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।
এসময় ডিআইজি’র সাথে কথা বলেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরুন কর্মকার এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির।
ইজারাদার এবং পৌরসভার পক্ষথেকে হাট এলাকায় আগতদের সব ধরনের নিরাপত্ত্বা নিশ্চিত রাখার আশ্বাস দেন জন প্রতিনিধিরা। হাট পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজির সাথে ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমারসহ পুলিশের অন্যন্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com