বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ছুরিকাঘাতে ফার্নিচার দোকানির মৃত্যু

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২১৯ বার
ফাইল ফটো

ঢাকার আশুলিয়ায় রমজান মিয়া নামের এক ফার্নিচার দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম।

 

এর আগে শুক্রবার সকালে আশুলিয়ার জমগড়া এলাকার পলমল পোশাক কারখানার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত রমজান মিয়া (১৯) নরসিংদী জেলার রায়পুর থানার মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে।

 

তিনি আশুলিয়ার জামগড়ার রশিদের বাসায় ভাড়া থেকে ‘দি ভাই ভাই ফার্নিচার’ নামের একটি দোকানে কাজ করতেন।

 

আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম জানান, শুক্রবার (১ অক্টোবর) সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় রমজানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com