রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

ছাত্র জনতার আন্দোলনে ব্লকেড বরিশাল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২১ বার

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে তিন দফা দাবী নিয়ে বরিশাল ব্লকেড কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।

‎আজ ১৪ তম দিনের মত এই আন্দোলন করছেন তারা। ৪র্থ দিনের মত ব্লকেড করা হয়েছে বরিশালকে। সকাল ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা – বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা।

এ সময় স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে নানা ধরনের স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারনে মানুষ চিকিৎসা পায় না।

বরিশাল মেডিকেলে অবকাঠামো নেই, দক্ষ জনবল নেই। সারাদেশে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার দাবী তোলেন তারা। আজকের কর্মসূচিতে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়েছে বলে জানা যায়।

এসময় বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে দাবী মানা না হলে কঠোর কর্মসূচি দেবার ঘোষণা দেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com