বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

ঘর পেয়ে খুশি গৃহহীন ইমান ও প্রেম কুমার

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৮ বার

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৭৫তম  জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল এর নিজ অর্থায়নে গৃহহীন দুটি পরিবারকে বাড়ি  তৈরি করে দেয়া হয়।

দুপুরে গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডের গৃহহীন ইমান উদ্দীনের নতুন বাড়িতে বসে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক  কামরুল আহসান সরকার রাসেল ও ভার্চুয়ালিতে যুক্ত হোন  যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল, এসময় পরিবার দুটিকে ঘরের চাবি হাতে তুলে দেয়া হয়।
বাড়ী দুটির মধ্যে একটি বাড়ি মহানগরের ১৯ নং ওয়ার্ডের দক্ষিণ সালনার গৃহহীন ঈমান উদ্দীন অপরটি মহানগরীর ৪১ নং ওয়ার্ডের মালীপাড়া পুবাইলের হতদরীদ্র প্রেম কুমারকে দেয়া হয়।
এসময় ইমান উদ্দীন ও প্রেম কুমার জানান, দীর্ঘদিন যাবৎ ঘর না থাকায় ছিন্নভিন্ন করে পরিবার নিয়ে থাকতে হতো তাদের , শুকনো মৌসুমে সূর্যের তাপ এবং বর্ষাকাল হলেই বৃষ্টির পানি পড়তো  ঘরের চাল  দিয়ে।
তবে বর্ষা মৌসুমে একটু ঝড় হলেই ভয়ে কাটতো দুই পরিবারের সদস্যদের সময়। এদিকে প্রেম কুমার ও ইমান উদ্দীন বাড়ি পেয়ে কান্না জড়িত কণ্ঠে মাননীয় প্রধানমন্ত্রী ও কামরুল আহসান সরকার রাসেলের জন্য দোয়া করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন বাদল, এবিএম কাশেম মন্ডল, আতিকুর রহমান খান রাহাত ও হালিম মন্ডল প্রমুখসহ উভয় ওয়ার্ডের স্থানীয় নেতীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com