মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

অভিনেত্রী জ্যাকুলিনের বিদেশ যাওয়া আটকে গেল

আন্তর্জাতিক ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩১৪ বার

২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিদেশ যাওয়া আটকে গেল।

ভারতের মুম্বাই বিমানবন্দরে আটক হয়েরছেন এই অভিনেত্রী। ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র নোটিসের পরেই এই ঘটনা ঘটলো।

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানাবিধ প্রশ্ন উঠে‌ছে সম্প্রতি। আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট দাখিল করেছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং এবং মালবেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি।

গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির পক্ষ থেকে একাধিক বার জেরা করা হয় জ্যাকুলিনকে।

৯ লাখ টাকার পার্সি বিড়াল, ৫২ লাখ টাকার একটি ঘোড়া- এ রকমই মোট ১০ কোটি টাকার উপহার পেয়েছিলেন জ্যাকুলিন। উপহারদাতা, সেই সুকেশ। সাম্প্রতিকতম চার্জশিটে ইডি এমনই দাবি করেছে।-আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com