শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত ইসরায়েলি রণতরীর সাথে যৌথ নৌ মহড়া

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৩১ বার

উপসাগরীয় কোন দেশের নৌবাহিনী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত ইসরায়েলি রণতরীর সাথে যৌথ নৌ মহড়া চালাচ্ছে এমন ঘটনা এই প্রথম। আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে অ্যাব্রাহাম চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষর করার পর এই যৌথ মহড়ায় দেশগুলো অংশ নিচ্ছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লোহিত সাগরে পাঁচ দিনের নৌ-মহড়ায় অংশ নিয়েছে আমিরাত, বাহরাইন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রণতরী।
মার্কিন নৌ-বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে যৌথভাবে কাজ করতে অংশ গ্রহণকারী দেশগুলোর নৌ-বাহিনীর দক্ষতা বৃদ্ধি এই প্রশিক্ষণের উদ্দেশ্য।

 

জানা গেছে, গত বছর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহম অ্যাকর্ড নামে একটি স্বাক্ষর করে। এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে দেশগুলো।

 

প্রসঙ্গত, সেপ্টেম্বর ২০২০ সালে আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে অ্যাব্রাহাম চুক্তি স্বাক্ষর করার পর এই যৌথ মহড়ায় দেশগুলো অংশ নিচ্ছে। ওই চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েল এবং উপসাগরীয় দেশ দুটির মধ্যে কূটনৈতিক, সামরিক এবং গোয়েন্দা যোগাযোগের ভিত্তিতে আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে ইরান বিষয়ে এই দেশগুলোর একই ধরনের উদ্বেগের পটভূমিতে আছে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com