মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

র্যাবের কর্মকর্তা সহিদার রহমানের মৃত্যুতে র‌্যাব মহাপরিচালকের শোক

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৯৭ বার

র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদার রহমান (৫৭) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া থানার উদয় নারায়ন মাতৃহাড়ি গ্রামে।

 

তিনি ১৯৮৯ সালের ৭ আগস্ট সাব ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২০ সালের ৩ জুন থেকে তিনি র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন-১৩, রংপুরে কর্মরত ছিলেন।

 

তার মৃত্যুতে র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গভীর শোক প্রকাশ করেছেন।

 

মরহুমের প্রথম জানাজার নামাজে অনুষ্ঠিত হয় র‍্যাব সদর দপ্তরে। উক্ত জানাজার নামাজে র‍্যাব মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন), পরিচালকবৃন্দ সহ র‍্যাব সদর দপ্তরের সকল স্তরের সদস্যগণ অংশ গ্রহন করেন।

 

নামাজে জানাজার পর মরহুমের মরদেহ র‍্যাবের হেলিকপ্টার যোগে রংপুরের কাউনিয়া থানার উদয় নারায়ন মাতৃহাড়ি গ্রামে নেয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। র‍্যাব-১৩ এর অধিনায়ক সহ র‍্যাব-১৩ এর সকল স্তরের সদস্যগণ উক্ত নামাজে জানাজায় অংশ গ্রহন করেন।

 

সবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com