শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

ইলিশ শিকারে গভীর সমুদ্রে গেছে উপকূলের জেলেরা

নাহিদ পারভেজ, বিশেষ প্রতিনিধি 
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩১১ বার
আজ সোমবার (২৪ অক্টোবর) মধ্য রাতে শেষ হচ্ছে সমুদ্রে মাছ শিকারের নিষেধজ্ঞা। ট্রলার, জাল মেরামত শেষে দেড়- দু’সপ্তাহের খাদ্য সামগ্রী নিয়ে এখন দল বেঁধে সাগরে যাত্রা করেছে উপকূলের অর্ধলক্ষাধিক জেলে ও কয়েক হাজার ট্রলার। ফলে কর্মচঞ্চল এখন উপকূলের জেলেপলস্নীসহ আড়ৎপাড়া। মন্দা কাটিয়ে মৌসুমের শেষ সময়ে সাগর-নদীতে মিলবে কাংখিত ইলিশ এমন প্রত্যাশা জেলেসহ মৎস্য বব্যসায়ীদের।
প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমার শেষের দিকে গভীর সমুদ্র থেকে পটুয়াখালী ও বরগুনা জেলার উপকূলীয় অঞ্চলের নদীর মোহনায় এসে ডিম ছাড়ে মা ইলিশ। তাই ২০০৬ সাল থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিন অবরোধ দিয়ে আসছে সরকার। এসময় সকল ধরনের মাছ শিকার, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিনের জন্য মা ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষনা করে সরকার।

কর্মহীন এসময়ে পটুয়াখালী ও বরগুনা জেলার উপকূলীয় অঞ্চলের অর্ধলক্ষাধীক জেলে তাদের ট্রলার ও জাল মেরামতের পাশাপাশি ইঞ্জিণের কাজে শেষ করে সমুদ্রে গেছে। এবার প্রশাসনের তৎপরতা বেশি থাকায় উপকূল জুড়ে মাছ ধরা পুরোপুরি বন্ধ রয়েছে। তবে এ অবরোধের সময় বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ শিকার করে নিয়ে জেলেরা পার্শ্ববর্তী দেশের জেলেরা এমনটাই দাবী করেছেন মৎস্যজীবীরা।

 

মৎস্য বন্দর আলীপুরের জেলে সিদ্দিক, বেল্লাল ও রুহুল আমিন মাঝি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় সমুদ্রে যাচ্ছি। এবছর ইলিশের ভরা মৌসুমে মাছ না পেয়ে উপকূলের জেলেরা দেনাগ্রস’ হয়ে পরেছেন। তবুও ইলিশের উৎপাদ বৃদ্ধিতে সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাছ শিকার থেকে বিরত ছিল উপক’লের প্রায় অর্ধলড়্গাধিক জেলে। এবার সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরলে দায়দেনা শোধ করতে পারব।

কলাপাড়া উপজেলা ফিসিং ট্রলার মাঝি সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাঝি বলেন, দেশের জেলেরা অবরোধ পালন করলেও ভারতের জেলেরা দেশের জলসীমায় প্রবেশ করে অবাধে মাছ ধরছে । তাই ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা সফল করতে দেশের জলসীমানা শতভাগ সুরক্ষা করতে হবে।

 

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি’র সভাপতি ফজলু গাজী বলেন, অবরোধের আগে মাছ ধরা পরেনি। যা ধরা পড়েছে তাও আকারে ছিল ছোট। আশা করছি এবার বড় সাইজের পর্যাপ্ত ইলিশের দেখা মিলবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা’ বলেন, মা ইলিশ রক্ষায় দিনরাত কাজ করেছি।উপকূলের জেলেরা নিজেরাই সচেতন। জেলে-ব্যবসায়ীদেও সহযোগিতায় অবরোধ শতভাগ সফল হয়েছে। ২২দিনের অভিযানে ১ জন জেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com