শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

এদেশে কৃষক-শ্রমিক জনতা সকল মানুষই নিপীড়িত ও অধিকার বঞ্চিত-কৃষিবিদ হাসান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৯৮ বার

আজ  বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষকদলের নবগঠিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন-ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ মহানগর, বগুড়া জেলা এবং ঢাকা মহানগরের মুগদা, বংশাল, গেন্ডারিয়া, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, খিলগাঁও, ওয়ারী ও কোতোয়ালী থানা কৃষকদলের নেতৃবৃন্দ।

 

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং শহিদুল ইসলাম বাবুল জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। নেতৃদ্বয় বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রে কোন মানুষই এখন ভাল নেই। এদেশে কৃষক-শ্রমিক জনতা সকল মানুষই নিপীড়িত ও অধিকার বঞ্চিত। কৃষি উপকরণ, সেচ, সার, কীটনাশকের মূল্য পরিশোধ করতে গিয়ে কৃষকের এখন ত্রাহি ত্রাহি অবস্থা।

 

অন্যদিকে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। মাঝখানের চাঁদাবাজ ও মধ্যস্বত্তভোগী বাকশালীদের দালাল’রা সব লুটেপুটে খাচ্ছে। সুতরাং এই কৃষকবিরোধী, গণতন্ত্রবিরোধী অপশক্তিকে যদি এখনই ক্ষমতা থেকে উচ্ছেদ করা না যায়-তাহলে কৃষক বাঁচবে না, দেশ বাঁচবে না।

তাই কৃষক-শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে অচিরেই ফ্যাসিবাদী শক্তিকে উচ্ছেদ করতে হবে। এর জন্য সকল পর্যায়ে কৃষক দলকে শিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ও সংগঠিত করে আন্দোলন-সংগ্রামে যেকোন ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। হয় আমরা বিজয়ী হবো, না হয় শহীদ-এর দ্বিতীয় কোন বিকল্প পথ আমাদের সামনে আর খোলা নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com