বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বরিশালে ধর্ষণ মামলার আসামি পাবনা থেকে আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৭৬ বার
গত ১ লা অক্টোবর এয়ারপোর্ট থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনেেএকটি মামলা হয়। ওই মামলার আসামী মোঃ রুপচাঁদ সরদার (৩৫), বিবাহের প্রলোভন দেখিয়ে বাদীনিকে প্রতারনা মূলক ভাবে বিয়ের অভিনয় করে বিভিন্ন তারিখ ও সময় ধর্ষন করে।
বাদীনিকে চাকুরীর প্রলোভন দেখিয়ে তাহার নিকট হইতে ৮ লক্ষ টাকা এবং ৪ ভরি ২ আনা ৩ রতি স্বর্নালংকার নিয়ে চলে যায়।
উক্ত বিষয়ে আসামী গ্রেফতার, নগদ অর্থ ও স্বার্নালংকার উদ্ধারের জন্য বরিশাল মেট্টোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা নির্দেশ প্রদান করেন।
তার সার্বিক ব্যাবস্থাপনায় এয়ারপোর্ট থানার এসআই মোঃ সাইদুল হক এবং এসআই মোঃ রায়হানুর রহমান এর নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুপচাঁদ সরদারকে তার নিজ বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার কাপাসকান্দা গ্রাম থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে আসামীর ঘর থেকে প্রতারনার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ২ দুই লক্ষ টাকা এবং ২টি স্বর্নের চেইন, ১টি স্বর্নের আংটি, ১জোড়া কানবালা সর্ব মোট স্বর্নের ওজন ১ ভরি ৬ আনা ৯ পয়েন্ট উদ্ধার করা হয়।
উক্ত টাকা এবং স্বার্নালংকার কোথায় পেলেন আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, অত্র মামলার বাদীনির নিকট থেকে ভুয়া বিবাহ এবং চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে যে টাকা এবং স্বার্নালংকার নিয়েছে এগুলো সেই টাকা বাকী টাকা এবং স্বর্নালংকার আসামী খরচ এবং বিক্রি করে ফেলেছে।
বিভিন্ন নাম্বারে ফোন করে টার্গেট অনুসন্ধান করে। যখনই কোন অসহায় বিধবা স্বামী পরিত্যাক্তা বা সংসারে অশান্তি বিরাজমান বিদেশ ফেরত কোন মহিলাকে চাকরী দেয়া, জমি কিনে দেয়া সহ বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বিয়ে করে টাকা পয়সা, স্বর্নলংকার নিয়ে লাপত্তা হয়ে যায়। একেক জনের সাথে একেক মোবাইল নাম্বার ব্যবহার করে একই সাথে অনেক মহিলার সাথে যোগাযোগ  করতে থাকে যখন যে নিয়ন্ত্রনে চলে আসে তখন তাকে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বিয়ে করে টাকা পয়সা, স্বর্নলংকার আত্বসাৎ করে লাপাত্তা হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com