শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

প্রতিমাসে এক কোটিরও বেশি টিকা পেতে ব্যবস্থা নেয়া হয়েছে- প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার
ফাইল ফটো

দেশে টিকার কোন সংকট হবেনা। প্রতি মাসেই আসবে করোনার ভ্যাকসিন। যা সকল মানুষ গ্রহণ করতে পারবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেছেন, প্রতিমাসে এক কোটির বেশি করোনা টিকার ডোজ পেতে ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি বলেন, ‘প্রতিমাসে এক কোটিরও বেশি টিকা পেতে ব্যবস্থা নেয়া হয়েছে।’জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, চুক্তি অনুযায়ী সিনোফার্মা থেকে বাংলাদেশ আগামী অক্টোবর থেকে প্রতিমাসে দুই কোটি টিকার ডোজ পাবে। ডিসেম্বর পর্যন্ত সিনোফার্মা থেকে প্রায় ছয় কোটি ডোজ আসবে।

তিনি বলেন, এখন পর্যন্ত (৩০ আগস্ট) প্রায় ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জন টিকার প্রথম ডোজ এবং ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জন দ্বিতীয় ডোজসহ মোট ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ টিকা দেয়া হয়েছে।

 

শেখ হাসিনা বলেন, ‘জনগণকে বিনামূল্যে টিকা দিতে টিকা সংগ্রহ করা হচ্ছে।’ প্রধানমন্ত্রী বলেন, সরকার সকল টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করেছে।

 

তিনি বলেন, ‘আমরা কেবল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সাড়া পাই এবং অগ্রিম টাকা দিয়ে তিন কোটি ডোজ টিকা সংগ্রহে চুক্তি করি।’ অন্যান্য টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তখন কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, পরবর্তীতে চীন থেকে সিনোফার্মা এবং রাশিয়ার স্পুটনিক-ভি থেকে সাড়া পাওয়ার পর আমরা সাথে সাথে উদ্যোগ গ্রহণ করি। এরপর সিনোফর্মার সাথে চুক্তি করি এবং স্থানীয়ভাবে উৎপাদনের জন্য সমঝোতা চুক্তি করেছি।

 

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে।

 

তিনি বলেন, বন্যা থেকে রক্ষা, নদী ভাঙন নিয়ন্ত্রণ, নদী শাসন এবং নাব্যতা বজায় রাখাসহ নদী ব্যবস্থাপনা, শহর ও গ্রামাঞ্চলে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডেল্টা প্ল্যান ২১০০ গ্রহণ করা হয়েছে।

 

মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত চার বছরে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে দেশীয় উৎপাদনের মাধ্যমে কোরবানির পশুর চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ঈদুল আযহার সময় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭০০টি এবং তার মধ্যে ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি পশু কোরবানি দেয়া হয়েছে। তার মানে ২৮ লাখ প্রাণী উদ্বৃত্ত ছিল।

তিনি বলেন, গত ১২ বছরে দুধের উৎপাদন পাঁচগুণ এবং ডিমের উৎপাদন চারগুণ বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com