বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

মোদীকে হারাতে মমতাকে প্রয়োজন হতে পারে বামদলের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৬৪১ বার

মমতার জয় আর সাহসে এবার ভারতের রাজনীতির নয়া মেরুকরনের দাড় প্রান্তে। তার দল এবং তাকে নরেন্দ্র মোদীকে ফেলতে তার হাত ধরতে পারে বামদল বলে এমনই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেই বার্তায় সহমত জানিয়েছেন সিপিআইএম নেতা বিমান বসু।

২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসে সব নেতাকে এগিয়ে এসে ভারতে বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী।

 

সেই বার্তার পর থেকেই ভারতের জাতীয় কংগ্রেসের হাইকমান্ডের তরফেও মমতার দলের প্রতি নরম মনোভাব দেখা গেছে।

এবার আগামী লোকসভা ভোটে মোদীকে ফেলতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যেতে আপত্তি নেই সিপিএমের, এমন মন্তব্যই করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

 

সোমবার (২৭ জুলাই) পূর্ব মেদিনীপুরে একটি অনুষ্ঠানে বিমান বসু বলেছেন, ‘আমাদের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং জী বলেছিলেন, রাজনীতিতে চিরশত্রু বলে কিছু নেই। সব সম্ভবনাই সম্ভব। ফলে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী সব শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা।

 

এহেন যুক্তিতে তৃণমুলের হাত ধরারই কি বার্তা দিলেন প্রবীণ এই বাম নেতা? এ নিয়ে বাংলায় জোর জল্পনা শুরু হয়েছে। তবে, তার এই কথার অর্থ যে মমতার স্বপক্ষেই যাচ্ছে, তা সাংবাদিকদের অপর প্রশ্নে স্পষ্ট হয়েছে।

 

সেক্ষেত্রে কি রাজ্যের শত্রু দল তৃণমূলেরও হাত ধরবে বামেরা?’ সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে বিমান বসু বলেন, ‘এই মুহূর্তে ভারতের অগণতান্ত্রিক সরকার ফেলতে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা কিংবা বাংলা থেকে বেনারস পর্যন্ত বিজেপি ছাড়া যেকোনো দলের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত। ’

 

এদিকে ২০২৪ সালে ভারতের লোকসভা ভোটকে পাখির চোখ করে সোমবার রাতেই দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই সফর সূচিতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতার। সংসদ ভবনের সেন্ট্রাল হলে গিয়ে অন্য রাজনৈতিক দলের সাংসদ সদস্যের সঙ্গেও বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

 

এরপর আগামিকাল বুধবার (২৮ জুলাই) দিল্লির চাণক্যপুরী বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করবেন মমতা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com