মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম বাদ পড়লো আজিজের

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৬৭৯ বার
টাকার অভাবে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাতে পারেনি যুদ্ধে অংশগ্রহণকারী। মরার আগে হলেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাতে চায়। এরই দাবীতে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আবদুল আজিজ।
সোমবার (১৯ জুলাই)  দুপুর ১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আবদুল আজিজ বলেন৷ আমি ১৯৭১ সালে বীর মুক্তিযােদ্ধাদের নৌকার মাঝি হিসাবে কাজ করিতেছিলাম । আমতলী থানার তারিকাটা গ্রামের বীর মুক্তিযােদ্ধা মাে : আফাজ উদ্দিন বিশ্বাসের পরামর্শে মুক্তিযােদ্ধার সাথে যােগদান করি। আমি নৌকার মাঝি থাকাকালীন সময় বেতাগী থানার চান্দুখালী বাজারের বজলুর রশিদ দুলাল বীর মুক্তিযােদ্ধা আমার নৌকায় ছিল।
কলাপাড়া থানার চড়পাড়া গ্রামের বীর মুক্তিযােদ্ধা মােঃ চান মিয়া আমার নৌকায় ছিল। কলাপাড়া থানার লতাচাপলি গ্রামের বীর মুক্তিযােদ্ধা মােয়াজ্জেম হােসেন আমর নৌকায় ছিল। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের সাথে থাকাকালীন সময় আমি বহু ভাবে বীর মুক্তি সেনাদের বিভিন্ন ভাবে পাড়া পাড় করতে সাহায্য করি এবং সর্ব সময়ে আমার নৌকায় ১০ জন বীর মুক্তিযােদ্ধা থাকতেন। তাদেরকে নিয়া বহু কষ্ট করি। মানুষের বাড়ী থেকে এনে মুক্তিযোদ্ধাদের খাওয়াতাম।
তিনি আরও বলেন,  আমতলী মুক্তিযােদ্ধা অফিসে গিয়া আমি বহু অনুনয় বিনয় করি যােদ্ধা সার্টিফিকেট পাওয়ার জন্য । আজ প্রায় দীর্ঘ ১৫ বছর যাবৎ ছােট বড় সকলের হাতে পায়ে ধরি। প্রত্যেকেই আমার নিকট কেউ ১ লক্ষ টাকা দাবি করে। কেউ ৩ লক্ষ টাকা দাবী করে। আমি দরিদ্র মানুষ পেটের খাবার যােগার করতেই আমার কষ্ট হয় । সেখানে আমি কিভাবে এতটাকা দিয়া মুক্তিযােদ্ধা সার্টিফিকেট নিব এবং আমতলী থানার বীর মুক্তিযােদ্ধা অফিসে গেলে আমার নিকট ভারতের সার্টিফিকেট চায়।
প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন,  আমাকে যাতে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com