বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে আগুনের অনুসন্ধানে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৮৪১ বার
প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করে ফায়ার সার্ভিস।

 

ঘটনাস্থলে উপস্থিত থানা ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান ও পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ঘটনাস্থলে আমরা কাজ করছি। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে নির্বাপনের চেষ্টা চলছে। এদিকে ভবনের চার তলা থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিন জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। তবে আমরা ভবনে তল্লাশি করেছি, আশা করছি ভেতরে আর কোনো মরদেহ নেই। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ কতো তা আগামী ১০ কার্যদিবসে মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

 

এর আগে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৯ ঘণ্টা পর কারখানার ভেতর থেকে এক এক করে ৪৯টি পোড়া মরদেহ বের করে আনা হয়েছে। মরদেহগুলো ফায়ার সার্ভিসের চারটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

 

এদিকে হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকান্ডের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২ জন। এছাড়া আহত হন আরও অন্তত ৫০ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com