মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে দ্বিতীয় দিনে কঠোরভাবে চলছে লকডাউন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১০০৩ বার

বরিশালে সতর্ক অবস্থানে গোটা আইনশৃক্ষলা বাহিনী। পুলিশের পাশাপাশি টহলে রয়েছে সেনা বাহিনীও। সকাল থেকে নগরীতে মোবাইল কোর্টেও মাধ্যমে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।

 

এদিকে লকডাউন মানাতে স্বাস্থ্যবিধির প্রচারণা নিয়ে সকালে বরিশাল নগরে র‌্যালি করেছে পুলিশ। সেই সঙ্গে জুমার নামাজের খুতবার পূর্বে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৩৭০টি মসজিদে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচতেনতামূলক বক্তব্য দেন করেন পুলিশ সদস্যরা।

 

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, লকডাউন কার্যকর করতে সকাল এবং বিকেল দুই ভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। যারা লকডাউন অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চিচ্ছি আমরা। দ্বিতীয় দিন কঠোর লকডাউন চলছে বরিশালে। জরুরি পণ্য ছাড়া বেশিরভাগ দোকানপাট বন্ধ। নগরীর অভ্যন্তরে পায়ে চালিত কিছু রিকসা চলাচল করলেও অন্যান্য গনপরিবহন বন্ধ।

আজ শুক্রবার রাস্তায় মানুষ চলাচল কিছুটা বাড়লেও পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছে প্রশাসন। এদিকে, মাস্ক না পরা ও অযথা ঘরের বাইরে বের হওয়ায় কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কঠোর লকডাউন অনেকটাই কঠোরভাবে পালিত হচ্ছে বরিশালে। লকডাউন পরিস্থিতি দেখতে অযথাও রাস্তায় বের হয়েছেন কিছু মানুষ। সকালের দিকে নগরীর বাজারগুলোতে কিছুটা ভীর থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যায় বাজার। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় ওষুধ, নিত্য পন্য ও ফ্লেক্সিলোডের দোকান খোলা রয়েছে।

 

অযথা খোলা রাখা চায়ের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। নগরীর ২০টি পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হলেই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনছে তারা। এবিষয় নগরীর রুপাতলী এলাকার দায়িত্বে থানা কোতয়ালী মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জাকির বলেন, সরকারি নির্দেশনা মানাতে বরিশাল পুলিশ প্রশাসন সোচ্চার। বরিশাল বাসীকে করোনার হাত থেকে রক্ষার্থে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছি। আশা করছি সাধারণ মানুষ সহযোগিতা করলে আইনের সঠিক বাস্তবায়ন করা যাবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com