শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ফরিদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে পুনরায় সরকারি খাল দখলের অভিযোগ

এহসান রানা , ফরিদপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৮৩৬ বার
ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে পুনরায় সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

২০১৮ সালের ৫ ই জুলাই ঐ খালের স্থাপনা তৎকালীন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রাচীর ভেঙে উচ্ছেদ করেন।কিন্তু তিন বছর পর সেই একই জায়গায় প্রাচীর নির্মাণ করলেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সময়ে।পুনরায় স্থাপনা নির্মানের ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং উপজেলা আ’লীগের সদস্য সুবাস সাহা সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত তার মার্কেট সংলগ্ন একটি সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন। সাতৈর ইউনিয়নের ৪৬ নং বড়নগর মৌজার ৬৩ নং দাগের এক নম্বর খাস খতিয়ানের ওই জায়গাটি সরকারি খাল হিসেবে চিহ্নিত।

এর আগেও ২০১৮ সালে সুবাস সাহা ওই সরকারি খালের একই স্থানে আড়াই শতক জমি দখল করে প্রাচীর নির্মাণ করেন। কিন্তু তৎকালীন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ওয়াসিকুল ইসলামের কঠোর ভূমিকার কারণে সেই প্রাচীর ভেঙে উচ্ছেদ করা হয়। ওই বছরের ৫ জুলাই তার অবৈধ দখলে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের সরকারি আড়াই শতক জমি দখলমুক্ত করে জেলা প্রশাসন। তখন ওই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ফরিদপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সাইফুল হাসান। এরপর ২০২০সালেও তিনি ওই খালের দক্ষিন পাশে পাকা সৌচাগার নির্মান করেন।

সাতৈর ইউনিয়ন ভুমি অফিসের তহসিলদার শেখ মোহাম্মদ ফরিদ হোসেন বলেন, প্রাচীর নির্মানের বিষয়টি জানার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।বিষয়টি ইউএনও এবং এসি(ল্যান্ড) স্যার জানেন।তিনি আরও বলেন,সুভাষ সাহা অনেক বড় নেতা তাকে প্রাচীর ভেঙে ফেলার বিষয়টি কি আমি বলতে পারি?

সুভাষ সাহা বলেন, আমি ঢাকায় ছিলাম আমার মার্কেটের পিছনে একটি মঠ নির্মাণ করা হয়েছে।সেখানে যে ইট -বালু – সিমেন্ট বেচে গেছে সেটা দিয়ে প্রাচীরের কিছু নির্মাণ কাজ করা হয়েছে।

সাতৈর বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা আ’ লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ সাইদুর রহমান সজল বলেন,সুভাষ সাহার মতো একজন সম্মানী ব্যক্তি পুনরায় সরকারি খাল দখল করে প্রাচীর নির্মাণ করা নিন্দনীয় এবং ঘৃনীত কাজ।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন,প্রাচীর নির্মানের ব্যাপারে তাকে ফোন দেওয়া হয়েছিল।নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com