মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

করোনা সচেতনে নগরীতে র‌্যালী এবং মাস্ক বিতরণ করেছে মেট্রোপলিটন পুলিশ

জাহিদ হোসাইন জুয়েল, বরিশাল ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৯১২ বার
বরিশাল নগর পুলিশের র‌্যালী

লকডাউনে বরিশালের সাধারণ মানুষকে করোনা থেকে সচেতন রাখতে প্রশাসন সোচ্চার। আর তাই সকাল থেকেই শহরের প্রতিটি অলিতে গলিতে সচেতনার জন্য বক্তব্য মাস্ক বিতরন সহ চলছে নানান কর্মসূচি।

বরিশালে লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার রাস্তাঘাটে মানুষজনের চলাচল বেড়েছে। দূরপাল্লার যানবাহন বন্ধের সুযোগে রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা, অটোরিক্সা এবং থ্রি হুইলারে দ্বিগুন-তিনগুন ভাড়ায় চলাচল করতে বাধ্য হচ্ছেন মানুষ। অপরদিকে,করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ মঙ্গলবার (২৯জুন) সকালে নগরীতে র‌্যালী এবং মাস্ক বিতরণ করেছে মেট্রোপলিটন পুলিশ।

 

সকাল ১১টায় নগরীর জিলাস্কুল মোড় থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

পুলিশের গাড়ির সোডাউন

এসময় পুলিশ কমিশনার বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালন ছাড়া করোনা প্রতিরোধ সম্ভব নয়। মাস্ক ছাড়া কেউ রাস্তায় বের হতে পারবে না। লকডাউনকালে অপ্রয়োজনে কোন দোকানপাঠ খোলা রাখা যাবে না। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এদিকে, প্রশাসনের শিথিলতার সুযোগে নিত্যপণ্য এবং ঔষুধ দোকান ছাড়াও অন্যান্য দোকানপাঠ খুলতে শুরু করেছে। তবে মাস্ক ব্যতিত রাস্তায় বের হলে এবং অপ্রয়োজনীয় দোকান খুললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

 

লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। রিক্সা, অটোরিক্সা এবং থ্রি হুইলারে গন্তব্যে যাচ্ছেন তারা। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ভেঙ্গে ভেঙ্গে স্বল্প দূরত্বে গিয়ে ফের পরবর্তী গন্তব্যে যাচ্ছেন জরুরী প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষ। এক্ষেত্রে গুনতে হচ্ছে দ্বিগুন-তিনগুন ভাড়া। অতিরিক্ত ভাড়া দেয়ার সামর্থ্য না থাকায় অনেকে হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। নগরীর সদর রোডসহ বিভিন্ন এলাকায় এক শাটার খোলা রেখে চশমা, পোষাক এবং প্রসাধনীর দোকানে বেচা বিক্রি করতে দেখা গেছে।

 

লকডাউনের অজুহাতে পিয়াজ, রোশন, আঁদা, আলুর পর এবার বরিশালের বাজারে বেড়েছে কাঁচা তরকারির দাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com