শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

রাণীশংকৈলে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯১ বার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনব্যাপী পাট অধিদপ্তরের আয়োজনে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪মে) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকারের
সভাপতিত্বে এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তানিয়া আক্তার এর সঞ্চালনায় এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুনুর রশিদ, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলাইমান আলী প্রমুখ।

এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে পাট চাষ ও বীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক, কামাল হোসেন।

এতে বক্তারা বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট অধিদপ্তর বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com