শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালের শিক্ষার্থীকে শ্রোতা হানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার

এক স্নাতক পরীক্ষার্থীকে যৌণ হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে ভূক্তভোগী কলেজ ছাত্রী বাদি হয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সহযোগিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত তিনদিনেও জেলার গৌরনদী মডেল থানার ওসি লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করেননি বলে অভিযোগ করেছেন ওই নারী।

আজ বুধবার বিকেলে ওই নারীর লিখিত অভিযোগে জানা গেছে, নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের কলেজ পড়ুুয়া ওই গৃহবধূ তার স্বামীর সাথে ঢাকায় বসবাস করে আসছেন। হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রী কলেজের ওই ছাত্রী স্নাতক পরীক্ষা দেওয়ার জন্য গত ২১ এপ্রিল নিজ বাড়িতে আসেন।

সূত্রমতে, ওই কলেজ ছাত্রী পরীক্ষা দিতে আসা-যাওয়ার পথে নলচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার, তার সহযোগি জুয়েল সরদার ও কাইয়ুম খান যৌণ হয়রানী করে আসছিলো।

এরইমধ্যে গত ২৮ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে ওই কলেজ ছাত্রী তার পাঁচ বছরের ছেলে আল মাহমুদ ও ভাবী আয়েশা বেগমকে সাথে নিয়ে নলচিড়া উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছলে বিএনপি নেতা স্বপন হাওলাদারের নেতৃত্বে তার দুই তিনজন সহযোগিরা পথরোধ করে।

স্বপন হাওলাদার ওই কলেজ ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করেন।

ভূক্তভোগী কলেজ ছাত্রী আরও জানান, ঘটনার পর তিনি মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় থানার ওসি অভিযোগ দায়েরের তিনদিন পরেও মামলা রুজু করেননি।

তবে কলেজ ছাত্রীর লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদীর মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com