মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

কক্সবাজারে বিএনপি নেতার ভাই ইয়াবাসহ পুলিশের হাতে আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল আজিমকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাতে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত নুরুল আজিম কক্সবাজারের খুরুস্কুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিনের ছোট ভাই।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে নুরুল আজিমের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুর শুক্কুর ওরফে পান বিয়ারি শুক্কুরের ছেলে।

এলাকায় দীর্ঘদিন ধরে নুরুল আজিম ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত এবং স্থানীয়দের কাছে একপ্রকার ত্রাস হিসেবেই পরিচিত ছিলেন।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজ।

তবে নুরুল আমিন জানিয়েছেন, তার ভাইয়ের সাথে কোন সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com