বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

কমিউনিস্ট পার্টি অব চায়না’র প্রতিনিধিদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর প্রতিনিধি দলের মত বিনিময়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার

বাংলাদেশের সফররত কমিউনিস্ট পার্টি অফ চায়না’র (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রতিনিধি দলের আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় যোগদান করেছে।

সিপিসি’র দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং চুইবিন এর নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সার্বিক অবস্থা এবং ইসলামী আন্দোলনে বাংলাদেশ-এর বর্তমান ও আগামীর পথচলা নিয়ে আলোচনা হয়েছে।

সেইসাথে আরো আলোচনা হয়েছে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার, অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অবস্থান ও প্রত্যাশা নিয়ে। আলোচনা হয়েছে দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com